সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে লরি-মাহেন্দ্রা সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের শম্ভুগঞ্জে লরির সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১৮ মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় এলাকায় ব্র্যাক স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রা নির্দিষ্ট স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ এক নারী নিহত হন। দুর্ঘটনার পরপরই লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানান, সংঘর্ষে নিহত শিশুটির বয়স ১৮ মাস। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি; তার আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন