সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম বদল, নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে কলেজটির নাম পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট হাসপাতালের নামও পরিবর্তন করা হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন