সর্বশেষ

সারাদেশ

রাজেন্দ্র কলেজ শিক্ষকদের মাইক্রোবাসে রহস্যজনক আঘাত, কাঁচ ভেঙে আতঙ্ক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাসে ‘গুলির মতো’ আঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাঁনমারি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো শিক্ষক গুরুতর আহত হননি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজের কয়েকজন শিক্ষক শহর ক্যাম্পাস থেকে বায়তুল আমান ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। চাঁনমারি ঈদগাঁ মোড় অতিক্রম করার পরপরই হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটির পেছনের কাঁচ ভেঙে ভেতরে ছিটকে পড়ে।

ঘটনার পর গাড়ির ভাঙা কাঁচে গুলির মতো একটি চিহ্ন দেখা যায় বলে জানান শিক্ষকরা। এতে এটি আগ্নেয়াস্ত্রের গুলির আঘাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাইক্রোবাসে থাকা এক শিক্ষক জানান, আকস্মিক ঘটনায় তারা হতবাক হয়ে যান এবং প্রথমে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করেছিলেন। পরে বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

আরেক শিক্ষক বলেন, নিয়মিত এ পথেই যাতায়াত করা হয়, তবে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটি পরিকল্পিত নাকি দুর্ঘটনাজনিত—সে বিষয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মো. শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত জরুরি বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি শর্টগানের গুলির মতো মনে হলেও নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে কোতোয়ালী থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন