সর্বশেষ

সারাদেশ

আড়িয়াল বিলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল এলাকায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) কৃষকদের সঙ্গে মতবিনিময় ও পরিদর্শনে যান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার (শ্রীনগর) হাছিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার এবং আড়িয়াল বিল এলাকার কৃষকরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আসন্ন হারভেস্টিং মৌসুমকে সামনে রেখে কৃষি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানির প্রাপ্যতা নিয়ে তিনি সরেজমিনে পর্যালোচনা করেন। চলমান জ্বালানি সংকটের মধ্যেও কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা তিনি যাচাই করেন।

এ সময় কৃষকরা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়নপত্রের মাধ্যমে তারা সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন। বর্তমানে জ্বালানির চাহিদা পূরণ হচ্ছে এবং এতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে না বলে তারা জানান।

কৃষকরা এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসক কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন এবং কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন