সর্বশেষ

সারাদেশ

নগরকান্দায় গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিতু আক্তার ওই গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।

পরিবারের লিখিত অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে রিতুর বিয়ে হয় সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

অভিযোগে আরও বলা হয়, সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করতে গেলে রিতুর স্বামী শামুন মাতুব্বর, শ্বশুর খোরশেদ মাতুব্বর (৫৮), ননদ লিপি আক্তার (৪০) ও নিপা আক্তার (৩২) তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে আহত করে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিতুকে উদ্ধার করে এবং অভিযুক্ত খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসে।

রিতুর চাচা সৈয়দ আলী জানান, এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। তিনি অভিযোগ করেন, তিন দিন ধরে রিতুকে খাবার না দিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন