সর্বশেষ

শিক্ষা

সাতক্ষীরায় তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করবেন। মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন