সর্বশেষ

সারাদেশ

চরভদ্রাসনে আ.লীগ নেতাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, হামলায় ৫ পুলিশ আহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরর চরভদ্রাসন উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চলে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের ওপর হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে চরহরিরামপুর ইউনিয়নের চরশালেহপুর এলাকার ছোরমান খাঁর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

গ্রেফতার ব্যক্তির নাম কবির খাঁ। তিনি ওই এলাকার বাসিন্দা এবং চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, মামলার ভিত্তিতে সাধারণ পোশাকে অভিযান চালিয়ে বাজার এলাকা থেকে কবির খাঁকে আটক করা হয়। তবে আটকের পরপরই তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন— উপ-পরিদর্শক রিপন হোসেন, মোজাম্মেল হক, মো. রফিকুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক গাজী সোহেল এবং কনস্টেবল উজ্জল হোসেন। তাদের মধ্যে চারজনকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন।

এদিকে স্থানীয় এক বাসিন্দা লাবলু দাবি করেন, কিছু ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কবির খাঁকে আটক করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন