সর্বশেষ

শিক্ষা

সিলেটে এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ, অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কার্যক্রম সম্পন্ন হলেও ৬৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর সিলেট অঞ্চলে এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ৬৪৩ জন। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৩৮৪ জন। প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬৯ হাজার ৭১০ জন, আর অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন।

মোট ২২৫টি কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা ঘটেনি এবং কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলায় ২৮ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন, অনুপস্থিত ২৪১ জন। হবিগঞ্জে ১২ হাজার ৩৯৫ জনের মধ্যে ১২ হাজার ২৫০ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ১৪৫ জন। মৌলভীবাজারে ১৫ হাজার ৬৭ জনের মধ্যে অংশ নেন ১৪ হাজার ৯৪৯ জন, অনুপস্থিত ১১৮ জন। আর সুনামগঞ্জে ১৪ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১২৭ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ১৭০ জন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামী দিনগুলোতেও একই ধারাবাহিকতা বজায় থাকবে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন