সর্বশেষ

শিক্ষা

ফরিদপুরে ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিল

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ হাজার ৯১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। জেলার ৫৪টি কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। অভিভাবকদের সঙ্গে নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা জানান, পরীক্ষাকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে।

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা প্রশাসনের এমন ব্যবস্থাপনাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন