সর্বশেষ

সারাদেশ

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

শাহজাহান সাজু,, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু,, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৮) এবং চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৪০)। আহত নিপু (৩৬) ভৈরবপুর এলাকার সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভৈরব বাজার থেকে আশুগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে রওনা দেন তিন মাছ ব্যবসায়ী। সেতুর মাঝামাঝি পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির হবিগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যার দিকে মোমেন ও আবদুল্লাহ মারা যান। আহত নিপু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন জানান, আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। মোমেন ও আবদুল্লাহ মাথায় গুরুতর আঘাত পান, আর নিপুর নাকে মারাত্মক আঘাত লাগে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালক পারভেজকে আটক করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন