সর্বশেষ

সারাদেশ

নালিতাবাড়ীতে যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ 

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে সাজাভোগের সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়।

আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই গত বৃহস্পতিবার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই দেশের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুর ১টার দিকে সীমান্তে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন