সর্বশেষ

সারাদেশ

পিবিপ্রবিতে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুরের উপসহকারী পরিচালক যুগল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রশিক্ষণ চলাকালে যুগল বিশ্বাস অগ্নিকাণ্ডের কারণ, আগুনের ধরন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, অস্থায়ী ছাত্রহলের প্রভোস্ট ড. সোহাগ বর্মন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ মাহবুবুস সোবহান, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সহকারী প্রক্টর শারমিন ইসলাম নিপা, সহকারী প্রভোস্ট নাজমা আক্তার এবং পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার তামীমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন