সর্বশেষ

সারাদেশ

পাবনায় আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসহ একজন আটক, একজন পলাতক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় আরেকজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম অলি হোসেন (২৬)। তিনি পাবনা সদর উপজেলার হাজিরহাট এলাকার রক্সেল শেখের ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শুভ ফকির (২৫)। তিনি একই উপজেলার আরিফপুর পূর্বপাড়ার সাইদুল ইসলাম ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ এপ্রিল) দিনগত মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শুভ ফকির পালিয়ে যান এবং অলি হোসেনকে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলি হোসেন তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরিফপুর এলাকায় শুভ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি তৈরি রিভলবার, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড রিভলবারের গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পালাতক শুভ ফকিরের বিরুদ্ধে একটি চুরির মামলা এবং আটক অলি হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন