সর্বশেষ

সারাদেশ

দেশে জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান তারেক রহমানের সরকার। তার মতে, রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে জনগণকে উদ্ধার করা সম্ভব হবে না।

আজ সোমবার সকালে দেশব্যাপী টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও বিগত সরকার ব্যবসায়িক স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কার্যক্রম গ্রহণ করেনি। ফলে জ্বালানি আমদানিনির্ভর একটি ব্যবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালীর সংকটে দেশকে পড়তে হতো না।

তিনি আরও বলেন, জনসেবা দেওয়াই গণমাধ্যমের দায়িত্ব। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা না আসে, সেই দায়িত্বও গণমাধ্যমকে পালন করতে হবে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী বলেন, শুধু ক্ষমতার জন্যই বিএনপি সচেষ্ট ছিল না। তারা ক্ষমতাকে জনগণের সেবায় ব্যবহার করতে চায় বলে রাষ্ট্রের দুর্বলতার সম্ভাবনা আগে থেকেই জাতির সামনে তুলে ধরা হয়েছে এবং তা সংস্কারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

সুধী সমাবেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালের আটটি উপজেলায় হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জন। ৮ হাজারেরও বেশি কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

এছাড়া বরিশাল বিভাগে চলতি বছরে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন