সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, জৈব সার ও আউস ধানের বীজ বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই বাগান গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, জৈব সার এবং উফশি আউস ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ দরবার হলে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০০ কৃষকের মাঝে গোলপাতার চারা এবং ১ হাজার ২০০ কৃষকের মাঝে জৈব সার ও উফশি আউস ধানের বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ। উপজেলা সিনিয়র কৃষি অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, কলাপাড়া থানার এসআই কামরুল এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

এসময় বক্তারা বলেন, কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদান করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষির উন্নয়ন ত্বরান্বিত হবে। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন