সর্বশেষ

সারাদেশ

পাবনায় পুকুরপাড় থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের একটি পুকুরের পাড় থেকে কুদ্দুস আলী শেখ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কুদ্দুস আলী শেখ ওই ইউনিয়নের মাসিমপুর উত্তরপাড়ার মৃত সুরত আলী শেখের ছেলে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে স্থানীয়রা পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, গত রাত থেকে নিখোঁজ থাকা কুদ্দুস আলীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। তারা জানান, মরদেহটি কুদ্দুস আলী শেখেরই।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত শনিবার বিকেলে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে এলাকার একটি ভুট্টাখেতের ভেতর তাস খেলায় (জুয়া) অংশ নেন।

সেসময় কেউ মোবাইল ফোনে জানায় যে পুলিশ আসছে। এমন খবর পেয়ে সবাই ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় কুদ্দুস আলী দৌড়েছিলেন কি না, তা কেউ লক্ষ্য করেননি বলে জানান তার সঙ্গে থাকা এক নিকট আত্মীয়।

রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রবিবার সকালে ভুট্টাখেতের পাশে পুকুরপাড় থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের শরীরের কয়েকটি স্থানে পোড়া দাগ ছিল বলে তার স্ত্রী মাহমুদা আক্তার জানান।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন