সর্বশেষ

সারাদেশ

রায়পুরায় অধ্যক্ষের ওপর সশস্ত্র হামলা, চাঁদা দাবির অভিযোগ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলার শিকার হন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ নূর সাখাওয়াত হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় আমজাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে কলেজে প্রবেশ করে তাঁর কক্ষে ঢুকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা অধ্যক্ষের ওপর হামলা চালায়। পরে তাকে টেনে-হেঁচড়ে অফিস কক্ষ থেকে বের করে বারান্দায় নিয়ে মারধর করা হয়।

পরবর্তীতে শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন অভিযোগ করে জানান, হামলাকারীরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এ হামলা চালায়। তিনি এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অধ্যক্ষকে টেনে নিয়ে মারধর করছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ জানুয়ারি অধ্যক্ষকে পদে বহাল রাখার দাবিতে আয়োজিত মানববন্ধনে একই ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। সে সময় তারা নারী অংশগ্রহণকারীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরাও হামলার শিকার হন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন