সর্বশেষ

সারাদেশ

কুমারখালী সংগীত বিদ্যালয়ে সাংস্কৃতিক আয়োজনে বাংলা বর্ষবরণ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কুমারখালী সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। শনিবার রাতে শহরের কণ্ডুপাড়াস্থ কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রায় ৪০ জন শিল্পী সংগীত ও নৃত্যের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। মনোজ্ঞ এসব পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগীত বিদ্যালয়ের সভাপতি আব্দুর রফিক, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ রবিউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদ হোসেন মানু, কবি ও নাট্যকার লিটন আব্বাস, এজিএম তাঁত বোর্ডের মেহেদী হাসান এবং ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকীসহ অন্যান্য অতিথিরা।

আলোচকরা বাংলা সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ সম্পন্ন হয়।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন