সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ার রজপাড়া মাদ্রাসায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসার দাখিল-২০২৬ পরীক্ষার্থী ও শিক্ষক এ. এস. এম. বজলুর রশীদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন হাওলাদার।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আলতাফ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষক এ. এস. এম. বজলুর রশীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেন।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন