সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাহতাব হোসেন হৃদয় (৫) নামের এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ফারুক হোসেনের ছেলে।

নিহতের বাবা ফারুক হোসেন ও স্বজনদের বরাতে জানা যায়, মার্জান গ্রামের মৃত হাতেমের ছেলে হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণের জন্য ফারুক হোসেনের গোয়ালঘরের পাশে মাটি ফেলছিলেন। এ সময় ফারুক হোসেন এতে বাধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে হামেদ আলীর পক্ষ নিয়ে তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় ফারুক হোসেন তার সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে এক পর্যায়ে হামেদ আলী চাপাতি দিয়ে আঘাত করলে ফারুক হোসেন দৌড়ে পালাতে সক্ষম হন। এ সময় ৫ বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত হামেদ আলী, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম পলাতক রয়েছে।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন