সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখে তাদের প্রশংসা করেন।

বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জুনিয়র, সিনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে প্রকল্প উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা এবং অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন