সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে রিটার্নিং অফিসারের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

জানা গেছে, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই সমিতির নির্বাচন। এ লক্ষ্যে গত সোমবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন এবং বুধবার ছিল বাছাইয়ের দিন।

বাছাই শেষে রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারি ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‘ফ্যাসিস্টের সহযোগী বা দোসর’ হিসেবে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্যানেলের সভাপতি পদপ্রার্থী ছিলেন বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মো. এমদাদুল হক। তাদের প্যানেলের মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বদর উদ্দিন আহমেদ বলেন, এটি একটি নির্দলীয় নির্বাচন। রাজনৈতিক আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিল করা সম্পূর্ণ অনিয়ম ও অসাংবিধানিক। তিনি আরও বলেন, এ সিদ্ধান্তে সাধারণ আইনজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সমিতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল বারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আইনজীবী মহলের একটি অংশ এই সিদ্ধান্তকে বিতর্কিত হিসেবে আখ্যা দিয়ে বলছে, পেশাজীবী সংগঠনের নির্বাচনে রাজনৈতিক পরিচয় বা অভিযোগের ভিত্তিতে মনোনয়ন বাতিলের কোনো বিধান নেই। ফলে বিষয়টি নিয়ে সমিতির ভেতরে অসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন