বান্দরবানে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন খাতে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়ালক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উশৈচিং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সুয়ালক ইউনিয়ন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১৭৩ বার পড়া হয়েছে