সর্বশেষ

সারাদেশ

৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন চাঁপাইনবাবগঞ্জে

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা।

পরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালু শেখ (৫৫)। এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে তার মা ময়না বেগম (৭২) মৃত্যুবরণ করেন।

মৃত কালু শেখ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত রূপলাল শেখের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সবুজ মিঞা বলেন, “মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন