সারাদেশ
মুন্সীগঞ্জ জেলা কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জেল, মুন্সীগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা নুরমহল আশরাফী।
মুন্সীগঞ্জ জেলা কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত, সংশোধন ও পুনর্বাসনে গুরুত্বারোপ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জেল, মুন্সীগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, জেল সুপার জনাব মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ এবং জেলার (ভারপ্রাপ্ত) জনাব সৈয়দ হাসান আলী।
সভায় কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, “রাখিব নিরাপদ, দেখাই আলোর পথ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংশোধনমূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে বন্দীরা সমাজে ফিরে গিয়ে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন