সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বাড়ছে, হাসপাতালে ভর্তি ১০৩ রোগী

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন করে আরও ৩৯ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিনের আগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৯ জন। নতুন ৩৯ জন ভর্তি হওয়ায় মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৮ জনে। তবে একই দিনে ৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং কাউকে অন্যত্র রেফার করা হয়নি। ফলে বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মোট নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং শিশুদের মধ্যে এর ঝুঁকি বেশি। তিনি বলেন, হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন