পিরোজপুরে সোহরাওয়ার্দী কলেজে নতুন বাস উদ্বোধন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বাসটির উদ্বোধন করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী যৌথভাবে নতুন বাসটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক ইসলাম কিসমত।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ কলেজ ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।
নতুন বাস পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের পরিবহন সংকট কিছুটা হলেও লাঘব হবে এই বাস চালুর মাধ্যমে।
২০৩ বার পড়া হয়েছে