সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে চেকপোস্টে ভুয়া পুলিশ পরিচয়ে যুবক আটক

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলায় চেকপোস্টে নিজেকে পুলিশের সদস্য পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্ট সংলগ্ন ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাত্তার হোসেন গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, অতিরিক্ত গতিতে চলার কারণে একটি পিকআপ গাড়িকে চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ির কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত গতির কারণে মামলাও দেওয়া হয়। এ সময় সাত্তার নিজেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ)-এর সদস্য বলে দাবি করেন। তার কাছে বিপি নম্বর (ব্যাজ/পরিচয় নম্বর) চাইলে তিনি তা দেখাতে পারেননি।

পরে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভুয়া পুলিশ হিসেবে স্বীকার করেন। এরপর তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আবুল বাসার।

তবে আটক সাত্তার হোসেনের দাবি, চেকপোস্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে চলে যাওয়ার সময় তাকে আবার থামানো হয়। তিনি বলেন, “আমি পুলিশ পরিবারের সদস্য বলে জানিয়েছি, তবে নিজেকে পুলিশ পরিচয় দিইনি। এরপরও আমাকে আটক করা হয়েছে।”

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন