সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ফের মৃত মা কচ্ছপ, উপকূলীয় পরিবেশে শঙ্কা গভীরতর

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ার সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে উপকূলে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আঃ জলিল প্রথম কচ্ছপটি দেখতে পান এবং দ্রুত বিষয়টি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের জানান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে।

পরিবেশ সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। তারা মনে করছেন, সমুদ্র দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই এ ধরনের মৃত্যু বাড়ছে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপরা-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু আহমেদ বলেন, “এভাবে বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”

এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।

পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটিকে মাটি চাপা দেন।

পরিবেশবিদদের মতে, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন