সর্বশেষ

সারাদেশ

পয়লা বৈশাখে সোনামসজিদ স্থলবন্দরে এক দিনের জন্য আমদানি–রপ্তানি বন্ধ

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য সব ধরনের পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে একই সময় ইমিগ্রেশন চেকপোস্ট সচল থাকায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

তিনি জানান, বাংলা নববর্ষ উদযাপনের কারণে উভয় দেশের আমদানি–রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে মঙ্গলবার সকাল থেকেই সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই জামিরুল ইসলাম বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বাংলাদেশ–ভারত সীমান্তে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে এবং ইমিগ্রেশন কার্যক্রম চালু আছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নববর্ষ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হলেও সীমান্তে যাত্রীসেবা স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন