সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ৩৪ কোটি টাকার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা ব্যয়ে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯০ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভদ্রঘাট ইউনিয়নের চরনূরনগর গ্রামে ফুলজোড় নদীর ওপর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ‘পল্লী সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প-২’ এর আওতায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ এলজিইডির সঙ্গে নির্মাণকাজের চুক্তি সম্পন্ন হয়। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৮ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পটুয়াখালীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একেএ ও এসভিএমসি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করবে।

এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, মোট ২৯০.৩০ মিটার দীর্ঘ এই সেতু ও এর দুই পাশে সংযোগ সড়ক মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৪৯ লাখ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হায়াত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাত রাব্বী উথানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
 

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন