সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণিল বৈশাখ উদযাপন

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বাংলা নিউ ইয়ার পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত উপস্থিতি। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক, ব্যানার-ফেস্টুন ও নানান সাংস্কৃতিক উপস্থাপনা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
পরে জেলা মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে বৈশাখী মেলা। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রির পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলা, টয়ট্রেনসহ বিভিন্ন বিনোদন ব্যবস্থা রাখা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। সব ধর্ম ও জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমেই এই উৎসবের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য ফুটে ওঠে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন