রাজশাহীতে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরীর নানকিং দারবার হলে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তারা একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন–সহ উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যম বিকাশে একুশে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী কলেজের শিক্ষক তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা হাসেন আলী, রাজশাহী বারের সাধারণ সম্পাদক তৌহিদ পারভেজ, সিটি প্রেসক্লাব সভাপতি রফিক আলম, রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, তাহেরপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো।
ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
১৬১ বার পড়া হয়েছে