সর্বশেষ

সারাদেশ

কৃষিখাতে আধুনিকায়নে ‘কৃষক কার্ড’ কার্যক্রম সরকারের বড় উদ্যোগ: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ফজলে এলাহী মাকাম জামালপুর
ফজলে এলাহী মাকাম জামালপুর

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ এবং কৃষি বিমাসহ নানা সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ আর পিছিয়ে থাকবে না, তারা ধীরে ধীরে সুখ-শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। মাত্র দুই মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। অনেকেই এসব উদ্যোগে অনিয়মের আশঙ্কা করলেও এখন সরাসরি উপকারভোগীদের হাতে সুবিধা পৌঁছে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর আসনের সংসদ সদস্য এম সুলতান মাহমুদ বাবু, জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং পুলিশ সুপার ফারহানা ইয়াছমিনসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
 

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন