সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন: শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বকুলতলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন। এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. আজিজুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা নতুন বছরের চেতনায় অনুপ্রাণিত হয়ে অতীতের গ্লানি ভুলে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন