সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে পথশিশুদের নিয়ে বর্ণাঢ্য বৈশাখী আয়োজন

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রিত সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা পথশিশুদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী বাঙালিয়ানার নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের আয়োজিত বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কেন্দ্রের নিবাসী শিশুরা। পরে দিনব্যাপী উৎসবের ধারাবাহিকতায় সাজিদা জয়হার সঞ্চালনায় এবং উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা, সমাজসেবা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এর মধ্যে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়েল মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে ছিল ঐতিহ্যভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলপনা আঁকা, বাঙালিয়ানায় সাজানো সমাবেশ এবং “বাঙালিয়ানা পসরা” প্রদর্শনী। এতে কাঁচাবাজার, মুদির দোকান, পোশাক, কসমেটিকস, মনিহারি সামগ্রী, তৈজসপত্র ও ঐতিহ্যবাহী খাবারের দোকানসহ গ্রামীণ জীবনের নানা উপাদান উপস্থাপন করা হয়। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল হালখাতার আমেজে রসগোল্লা পরিবেশন।

সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল শিশুদের পরিবেশনায় সাজানো বাঙালিয়ানার সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকর্ষণ করে। পরে অতিথি ও শিশুরা একসঙ্গে বৈশাখী ভোজে অংশ নেন।

উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান, পথশিশুদের মুখে হাসি ফোটানো এবং নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। উৎসব শেষে শিশুরা সমবেত কণ্ঠে পরিবেশন করে “এসো হে বৈশাখ” গান।

উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই কেন্দ্রটি ২০১৫ সাল থেকে ঝুঁকিতে থাকা ও সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন