সর্বশেষ

সারাদেশ

বিশ্বনাথে বসতবাড়িতে পেট্রোল মজুদকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৭

স্টফি রিপের্টার, সিলেট
স্টফি রিপের্টার, সিলেট

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বসতবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ইলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাহবুব আহমেদ ও রাহীন মিয়া মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে নিজেদের বাড়িতে মজুদ করছিলেন। বিষয়টি রাহীন মিয়ার চাচাতো ভাই নাঈম মিয়া মোবাইলে ভিডিও ধারণ করলে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় নাঈম মিয়া (২১), তার ভাই খলিল মিয়া (২৩), বাবা বাদশা মিয়া (৬০), মা ফুলতেরা বেগম (৫২) এবং রাহীন মিয়া (১৯), তার বাবা দবির মিয়া (৫৮) ও মা ছলিমা বেগম (৪৩) আহত হন বলে জানা গেছে।

পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দবির মিয়ার বাড়ি থেকে ১০টি ড্রামসহ প্রায় ১৭০ লিটার পেট্রোল উদ্ধার করে ইউপি সদস্য শেখ ফজর রহমানের জিম্মায় দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পেট্রোল জব্দ করে থানায় নিয়ে যায়।

তবে জব্দকৃত পেট্রোলের পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, উদ্ধারকৃত পেট্রোল ছিল প্রায় ১৭০ লিটার। অন্যদিকে পুলিশের ভাষ্য অনুযায়ী, ১০টি ড্রামের মধ্যে ৫টি খালি ছিল এবং বাকি ৫টি ড্রাম থেকে মোট ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার ঘোষ বাদী হয়ে মাহবুব আহমেদ ও রাহীন মিয়াকে এজাহারভুক্ত আসামি করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, অবৈধভাবে পেট্রোল মজুদের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন