পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উদযাপনের অংশ হিসেবে জেলার নামকরণের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক মীরগড়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত মাঠে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজম, সহকারী শিক্ষক আফরোজা বানু, আতাউর রহমান, সেলিনা আকতার, লুৎফা পারভীন, আকলিমা আকতার, শাহাজুল ইসলাম, রমজিনা আকতার, রুহুল আমিনসহ একুশে টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুল উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দর্শক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
১১২ বার পড়া হয়েছে