সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন। এ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) দুপুরে শহরের সায়েম প্লাজার তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রবিউল ইসলাম।

আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান হাবিব, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি শরিফ সুমন, এশিয়ান টিভির প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, মোহনা টিভির প্রতিনিধি আজমির ইসলাম, যমুনা টিভির গ্রিস প্রতিনিধি কামরুজ্জামান ভূঁইয়া ডালিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বক্তারা বলেন, একুশে টেলিভিশন শুরু থেকেই নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। একুশ মানে মুক্তচিন্তার প্রতীক—এই চেতনা ধারণ করেই গণমাধ্যমটি এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে জেলা প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন