সর্বশেষ

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় পহেলা বৈশাখ উদযাপন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাঙালির চিরায়ত ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির আবহে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্ক-এ জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক সূচনা হয়।

পরে সাতদিনব্যাপী বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজ আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দিনের শেষ পর্বে জেলা প্রশাসকের বাংলোয় আয়োজন করা হয় পান্তা উৎসব, যেখানে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল বৈশাখের আনন্দ, সাংস্কৃতিক উচ্ছ্বাস ও বাঙালিয়ানা উৎসবের আবহ।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন