সর্বশেষ

সারাদেশ

বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্র তন্ময়ের

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময় (১৪) নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সন্তানের খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা।

নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই তন্ময় নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে তার মা শোকে ভেঙে পড়েছেন এবং প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় তন্ময়ের বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মাদরাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার এক সহপাঠী কুমিল্লার সাইফুল ইসলাম সবার অগোচরে মাদরাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের কেউই আর ফিরে আসেনি।

এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি তন্ময়ের সন্ধান দিতে পারলে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর: ০১৮৯৭১৫৪২৩২।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, জিডির বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন