সর্বশেষ

সারাদেশ

তুচ্ছ বিরোধে রাজশাহীতে ভ্যানচালক খুন, আটক ১

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. আলম (৪৪), তিনি স্থানীয় বেলগাছি গ্রামের বাসিন্দা ও মো. আশরাফের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মজিবর রহমান (৫৫)কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে ভ্যানচালক আলমকে থামার সংকেত দেন মজিবর রহমান। তবে কিছুটা সামনে গিয়ে ভ্যান থামানোয় ক্ষুব্ধ হন তিনি। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মজিবর ইট দিয়ে আলমের মাথার পেছনে একাধিক আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় আলম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবর রহমানকে স্থানীয় একটি ক্লাবে আটকে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা হামলার চেষ্টা চালায়। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্বের হোসেন খাঁন জানান, আটক ব্যক্তি বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন