সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ঝড়ে নৌকাডুবি: ৪ মৌয়াল নিখোঁজ, ৪ জন জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন-এর সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন। একই ঘটনায় আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—সবুর খান, মনিরুল ইসলাম, আল-মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে লোকালয়ে পাঠানোর ব্যবস্থা করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিখোঁজদের সন্ধানে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ, কোস্ট গার্ড ও বিজিবি যৌথভাবে অভিযান চালাচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) রাতে কাচিকাটা এলাকায় মধু আহরণের সময় আকস্মিক ঝড়ে মৌয়ালদের নৌকাটি ডুবে যায়। পরে মঙ্গলবার বিকেলে ভেসে ভেসে কয়েকজন মৌয়াল হলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ির এলাকায় পৌঁছালে তাদের উদ্ধার করা হয়।

নিখোঁজরা হলেন শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন