সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২০ পিস ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

আটক যুবক আবির মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার মো: আব্দুল হাইয়ের ছেলে। অভিযানে তার কোমরে গোজা অবস্থায় ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলি, প্যান্টের সামনের পকেটে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান পরিচালনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক নেতৃত্ব দেন।

মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, “স্বল্প জনবল ও পরিবহন সংকট থাকা সত্ত্বেও মাদক ও অস্ত্র উদ্ধারে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন