সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ইসলামীয়া একাডেমি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মতিউর রহমান ও এসআই (নিঃ) সাফায়েত হোসেনসহ একটি টিম তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন—ফরিদা পারভীন (৪৫), সাদিব হাসান তানজিল (২৮), জাহিদ হাসান শিহাব (২৩), হালিমা খাতুন (৬০) ও মনির হোসেন (৪২)। তাদের সবার বাড়ি কোতোয়ালী থানাধীন আকুয়া এলাকায়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন