সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত: শিক্ষামন্ত্রী

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদে কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা তুলে ধরেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, কক্সবাজার সদর ও রামু উপজেলায় বর্তমানে মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সকালের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সম্পর্কিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, কক্সবাজার সদর (ঈদগাঁওসহ) ও রামু উপজেলায় বর্তমানে মোট ৭৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত। এর মধ্যে ৪০টি বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ২টি কলেজ এবং ৩৫টি মাদ্রাসা রয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রশাসনিক কারণে ঈদগাঁও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে কক্সবাজার সদর উপজেলার অধীনে পরিচালিত হচ্ছে।

এমপিওবিহীন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি পূরণের ভিত্তিতে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, সংসদে শিক্ষাসংক্রান্ত এই তথ্য উপস্থাপন ইতিবাচক। তাদের মতে, কক্সবাজারের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর তৎপরতা ও তথ্য অনুসন্ধানের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন