সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন আহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮) ও পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গুরুস্তান এলাকায় পৌঁছালে ইজিবাইকটি ইউ-টার্ন দিতে গিয়ে নান্দাইল থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক জাহিদ ও ইজিবাইকের যাত্রী হাজির উদ্দিন।

এসময় ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন