সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে দায়ের করা মারামারি মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক কায়েস আহ্মেদ (৩১) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃত কায়েস আহ্মেদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজীর শিমলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুর ১:৩০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহের সিপিএসসি ও র‍্যাব-১৪ এর আভিযানিক দল এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ঢাকার কেরানীগঞ্জের র‍্যাব-১০ সদর কোম্পানি। যৌথ অভিযানে কায়েস আহ্মেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‍্যাব জানায়, কায়েস আহ্মেদের বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশাল থানায় মারামারির অভিযোগ ছিল। এ মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন এবং সর্বশেষ ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন