সারাদেশ
চট্টগ্রামে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
ইউসিবি ব্যাংকের টাকা আত্মসাৎ মামলা: চট্টগ্রামে সাক্ষ্যগ্রহণ শুরু
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, একটি প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেন।
রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। মামলার ৩৬ জন আসামির মধ্যে বর্তমানে ৯ জন কারাগারে থাকলেও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ কয়েকজন এখনও পলাতক রয়েছেন।
প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
১৮৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর