সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে চাচার কোপে ভাতিজা নিহত, অভিযুক্ত পলাতক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচার দা-এর কোপে রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচা মনির ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনির এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তিনি ও নিহতের বাবা মনসুর আলী সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন সকালে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন এবং একপর্যায়ে ধারালো দা নিয়ে নিজের ছেলেকে মারতে উদ্যত হন। এ সময় রিফাত বাধা দিতে গেলে মনির তার পায়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রিফাতের মৃত্যু হয়েছিল। তার মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন